লেটেস্ট নিউজ

মা হওয়ার পর দীপিকার শর্তেই কি অনড় রাধিকা আপ্তে – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডে কাজের দীর্ঘ সময়সীমা নিয়ে দীপিকা পাড়ুকোনের শুরু করা আন্দোলনে এবার শামিল হলেন রাধিকা আপ্তে। সদ্য মা হওয়া এই অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, যাতায়াত ও মেকআপ মিলিয়ে দিনে ১৬ ঘণ্টা সেটে থাকা তাঁর পক্ষে আসাম্ভব। দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে রাধিকা প্রযোজকদের ১২ ঘণ্টার সময়সীমা নির্দিষ্ট করার অনুরোধ করেছেন।

এই অনমনীয় অবস্থানের কারণে অনেক বড় কাজ হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকলেও নিজের সিদ্ধান্তে অনড় রাধিকা। তিনি জানান, সন্তানের থেকে দিনের পর দিন দূরে থাকা মানসিকভাবে অত্যন্ত কঠিন, তাই কাজের ক্ষেত্রে সময়সীমার বিষয়টি তাঁর কাছে আপসহীন। বিনোদন জগতে কর্মঘণ্টা ও নতুন মায়েদের অধিকার নিয়ে রাধিকার এই সাহসী মন্তব্য বর্তমানে ব্যাপক চর্চা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *