লেটেস্ট নিউজ

মা হওয়ার পর নারীদেহে আসে এই পাঁচটি বড় পরিবর্তন যা জানলে আপনিও অবাক হবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

সন্তান জন্ম দেওয়া একজন নারীর জীবনের অনন্য অনুভূতি হলেও এই প্রক্রিয়ায় শরীরে ব্যাপক পরিবর্তন ঘটে। চিকিৎসকদের মতে, মা হওয়ার পর হরমোনের ওঠা-নামার কারণে পেটের পেশি শিথিল হওয়া, ওজন বৃদ্ধি এবং ত্বকে কালচে ছোপ বা স্ট্রচ মার্কস দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক। এছাড়াও ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ার ফলে প্রসবের কয়েক মাস পর থেকে সাময়িকভাবে প্রচুর চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। স্তন্যপান করানোর কারণে স্তনের আকারে পরিবর্তন আসার পাশাপাশি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় ও জয়েন্টে ব্যথার মতো শারীরিক সমস্যাও প্রকট হয়।

শারীরিক পরিবর্তনের পাশাপাশি মায়েদের মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব পড়ে যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বেবি ব্লুজ নামে পরিচিত। হরমোনের প্রভাবে মেজাজ খিটখিটে হওয়া, অকারণে কান্না পাওয়া বা বিষণ্ণতা কাজ করতে পারে। এর সঙ্গে রক্তাল্পতার কারণে ক্লান্তি ও শারীরিক দুর্বলতাও দেখা দেয়। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক যত্ন ও সময়ের সাথে সাথে শরীর আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *