লেটেস্ট নিউজ

মিছিলে ‘ভুল বুঝিয়ে’ মহিলাদের ভিড়? মালদায় বিজেপি-তৃণমূল সংঘাত – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদার মানিকচকে এসআইআর-এর হয়রানি বন্ধের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। শ্রমিকদের স্বার্থে আয়োজিত এই মিছিলটি মানিকচকের প্রধান রাজপথ পরিক্রমা করে। আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক স্তরে দাবিদাওয়া পেশ করা।

তবে মিছিল ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। বিজেপির অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণরত মহিলাদের ভুল বুঝিয়ে মিছিলে শামিল করা হয়েছে। যদিও আইএনটিটিইউসি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওই মহিলারা সংগঠনের সক্রিয় সদস্য এবং তাঁরা স্বেচ্ছায় আন্দোলনে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *