লেটেস্ট নিউজ

‘মিঞাঁরা বাংলাদেশে গিয়ে ভোট দিক’, হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় আসাম – এবেলা

এবেলা ডেস্কঃ

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিতর্কিত মন্তব্য করে জানিয়েছেন, মিঞাঁ মুসলমানদের আসামে নয়, বরং বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া উচিত। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিজেপি কর্মীদের নির্দেশ দিয়ে তিনি প্রায় পাঁচ লক্ষ সন্দেহভাজন ভোটারের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, বিভিন্নভাবে উত্যক্ত করে কয়েক লক্ষ মিঞাঁ মুসলমানের নাম তালিকা থেকে বাদ দিয়ে তাদের আসাম ছাড়া করা।

মুখ্যমন্ত্রীর এমন সাম্প্রদায়িক ও আক্রমণাত্মক অবস্থানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলগুলো। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করে চিঠি পাঠিয়েছেন এবং গৌহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিরোধীদের অভিযোগ, সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানিয়ে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় নজিরবিহীন হস্তক্ষেপ ও বিভাজনের রাজনীতি করছে ক্ষমতাসীন রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *