মিড ডে মিল মামলা: হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202610:12 am
কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল Supreme \titleonly কোর্ট। এর ফলে রাজ্যে মিড ডে মিলের চাল ও গম বণ্টনে বর্তমান সরকারি প্রক্রিয়া বজায় রাখতে আর কোনো আইনি বাধা রইল না। শুক্রবার বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে কেন্দ্র স্কুল পড়ুয়াদের জন্য এই প্রকল্প চালু করলেও খাদ্যশস্য পৌঁছানোর দায়িত্ব ছিল রাজ্যের ওপর। ২০০৬ সালের নিয়ম অনুযায়ী, এফসিআই গুদাম থেকে রেশন দোকানের মাধ্যমে স্কুলে চাল-গম পাঠানোর ব্যবস্থা চালু রয়েছে। তবে বীরভূমের কিছু ডিস্ট্রিবিউটার এই ব্যবস্থার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন।
গত বছরের ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট এই বর্তমান বণ্টন ব্যবস্থাকে ‘একচেটিয়া’ আখ্যা দিয়ে বাতিল করে দেয় এবং নতুন টেন্ডার ডাকার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে Supreme \titleonly কোর্টে যায় ‘ওয়েস্ট বেঙ্গল এম আর ডিস্ট্রিবিউটারস অ্যাসোসিয়েশন’। শীর্ষ আদালত হাইকোর্টের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করায় আপাতত পুরনো নিয়মেই স্কুলে মিড ডে মিলের সামগ্রী পৌঁছাবে। মামলার পরবর্তী শুনানি ১০ এপ্রিল।

