লেটেস্ট নিউজ

মিত্রদের সামরিক সহায়তা কমাচ্ছে পেন্টাগন, ট্রাম্পের ‘বাস্তববাদ’ই নয়া লক্ষ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য সামরিক সহায়তা ‘আরও সীমিত’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘদিনের নিরাপত্তা অগ্রাধিকার বদলে এখন রাশিয়া ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় অংশীদার দেশগুলোকেই মূল দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই পরিবর্তনকে ‘কাল্পনিক আদর্শবাদের অবসান ও কঠোর বাস্তববাদের সূচনা’ হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন।

নতুন এই কৌশলে চীনকে দমনের চেয়ে শক্তির ভিত্তিতে সম্পর্ক পরিচালনার কথা বলা হয়েছে, যেখানে তাইওয়ানের নামও উল্লেখ করা হয়নি। এছাড়া দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া নিবৃত্ত করার প্রাথমিক দায়িত্ব নেওয়ার সক্ষমতা অর্জনের তাগিদ দেওয়া হয়েছে। মূলত আমেরিকানদের সুনির্দিষ্ট স্বার্থ রক্ষার্থেই ওয়াশিংটন এখন থেকে বিশ্ব রাজনীতিতে আরও কৌশলী ও সীমিত ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *