লেটেস্ট নিউজ

‘মিমিকে আমি ছাড়ব না’: হাসপাতাল থেকেই হুমকি ধৃত ব্যক্তির – এবেলা

এবেলা ডেস্কঃ

বনগাঁয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার ঘটনায় ধৃত ব্যক্তি এবার খোদ হাসপাতালের বিছানায় শুয়েই মেজাজ দেখালেন। গ্রেফতারের পর অসুস্থ হয়ে বনগাঁ হাসপাতালে ভর্তি হলেও তার দাপট কমেনি। চিকিৎসাধীন অবস্থায় বেডে শুয়েই তাকে বলতে শোনা যায়, “মিমিকে আমি ছাড়ব না!”

উল্লেখ্য, অভিনেত্রীর শ্লীলতাহানি ও হেনস্তার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। এর পরেই সন্ধ্যার দিকে শারীরিক অসুস্থতার কথা জানালে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এই অবস্থাতেও অভিযুক্তের মুখে এমন হুঁশিয়ারি শুনে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *