‘মিয়াঁদের সমস্যায় ফেলাই আমার কাজ’, আসামে হিমন্তের মন্তব্যে তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, রাজ্যে বিশেষ ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর শুরু হলে কমপক্ষে ৪-৫ লক্ষ ‘মিয়াঁ’ ভোটার তালিকা থেকে বাদ পড়বে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি উসকে দিচ্ছেন।
ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে প্রায় ১০ লক্ষ নাম বাদ পড়ায় হিমন্তের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, হিন্দু সম্পত্তি কেনাবেচা রোধ এবং জনবিন্যাস বজায় রাখতে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একে সাম্প্রদায়িক উসকানি হিসেবে চিহ্নিত করেছে।

