মিসিসিপিতে মালবাহী ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ভ্যান ৫ জনের মর্মান্তিক মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার মিসিসিপির উইগিন্স শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। শুক্রবার একটি দ্রুতগামী মালবাহী ট্রেন লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একই পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন।
দুর্ঘটনার সময় ভ্যানে থাকা ২৩ বছর বয়সী এক তরুণী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ট্রেনের কোনো যাত্রী বা কর্মী আহত হননি। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। শোকার্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রেল কো ম্পা নিটি।

