মীরাঠে রমজানের রাতে বিধ্বংসী আগুনে শেষ এক পরিবারের দুই শিশুসহ ছয় প্রাণ – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের মীরাঠে লিসারি গেট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে যমজ শিশুসহ একই পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে তিনতলা ওই বাড়ির একতলায় থাকা কাপড়ের গুদামে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। পুরুষরা নামাজে থাকাকালীন দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বাড়ির ভেতরে আটকে পড়েন বাসিন্দারা।
ঘিঞ্জি এলাকা ও সরু গলির কারণে দমকল পৌঁছাতে বেগ পেলেও প্রতিবেশীরা মই দিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। তবে শেষরক্ষা হয়নি বাকিদের। দেওয়াল ভেঙে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

