মুখ্যমন্ত্রিত্ব কি তবে ছেড়েই দিচ্ছেন নীতীশ কুমার! বিধান পরিষদ থেকে ইস্তফা ঘিরে তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিহারের রাজনীতিতে এবার বড়সড় পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নীতীশ কুমার আজ সোমবার বিধান পরিষদ থেকে পদত্যাগ করতে চলেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। নিয়ম অনুযায়ী রাজ্যসভার সদস্যপদ পাওয়ার ১৪ দিনের মধ্যে তাঁকে এই ইস্তফা দিতে হচ্ছে, তবে মুখ্যমন্ত্রীর গদিতে তিনি আর কতদিন আসীন থাকবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিজেপি শিবিরের গুঞ্জন অনুযায়ী, আগামী ১০ এপ্রিলের মধ্যেই নীতীশ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন এবং তাঁর উত্তরসূরি হিসেবে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তবে জেডিইউ-এর অন্দরে এই নিয়ে তীব্র ক্ষোভ দানা বাঁধছে। দলের নেতাদের দাবি, নীতীশ সরে গেলে তাঁর পুত্র নিশান্তকে শুধু উপমুখ্যমন্ত্রী নয়, সরাসরি মুখ্যমন্ত্রী করা হোক। নীতীশ কি তাঁর ছেলেকে রাজনীতির অলিগলি শিখিয়ে দিয়ে নিজেই সরে দাঁড়াবেন নাকি দিল্লির রাজনীতিতে স্থায়ী হবেন, সেই উত্তর খুঁজছে এখন গোটা দেশ।
আগামী কয়েক দিন বিহারের রাজনীতির জন্য অত্যন্ত ঘটনাবহুল হতে চলেছে। নীতীশ কুমারের এই মাস্টারস্ট্রোক কি জেডিইউ-এর ভোটব্যাংকে ধস নামাবে নাকি নতুন কোনো সমীকরণ তৈরি করবে, সেটাই এখন দেখার বিষয়।

