মুখ্যমন্ত্রীর অপমানে গর্জে উঠলেন নওসাদ সিদ্দিকী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলাদেশের এক ইসলামি বক্তার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব হলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। ভাইরাল হওয়া ওই ভিডিওর তীব্র নিন্দা জানিয়ে আইএসএফ নেতা স্পষ্ট জানান, রাজনৈতিক আদর্শের সংঘাত থাকলেও রাজ্যের প্রশাসনিক প্রধানের অপমান কোনোভাবেই সহ্য করা হবে না। ভারতের মাটি থেকে ওই বক্তাকে ধিক্কার জানিয়ে নওসাদ নিজের অবস্থানে অনড় থাকেন।
এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন নওসাদ। একইসঙ্গে ভারত সরকারকে দ্রুত ইউনুস প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত বক্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতভেদ ভুলে মুখ্যমন্ত্রীর সম্মানে নওসাদের এমন অবস্থান বর্তমানে রাজ্য রাজনীতিতে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

