লেটেস্ট নিউজ

মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে কমিশনের চরম বার্তা: বাংলায় ভোটার তালিকায় কি বড় বদল? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে চলমান স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে সংঘাত চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নস্যাৎ করে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কমিশনের স্পষ্ট নির্দেশ, নির্ধারিত ১১টি নথির বাইরে অন্য কোনও প্রমাণপত্র জমা নেওয়া হবে না।

দক্ষিণ ২৪ পরগনায় রোল অবজার্ভার সি মুরুগানের পরিদর্শনে অনিয়ম ধরা পড়তেই এই কড়া অবস্থান নিল কমিশন। নিয়ম ভেঙে নথি গ্রহণকারী বিএলও-দের বিরুদ্ধেও রিপোর্ট তলব করা হয়েছে। একইসঙ্গে মগরাহাটে বিক্ষোভের ঘটনায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্য পুলিশের ডিজির কাছে ৬ জানুয়ারির মধ্যে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *