লেটেস্ট নিউজ

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা: ভিন রাজ্যে নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

পরিযায়ী শ্রমিকদের ওপর ভিন রাজ্যে চলা নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াটগঞ্জে এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাফ জানান, বাইরের রাজ্যে বাংলার শ্রমিকরা হেনস্তার শিকার হলেও এখানে দেড় কোটি ভিন রাজ্যের মানুষ নিরাপদে কাজ করছেন। নির্যাতিত শ্রমিকদের দ্রুত বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ফিরে আসা শ্রমিকদের জন্য রাজ্যের ভেতরেই কাজের সুযোগ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, ভোটের স্বার্থে কেউ কেউ রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও সম্প্রীতির আবহে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *