মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই মৃত্যুপুরী! মাসে দেড় লক্ষ টাকা কার পকেটে? বিস্ফোরক শুভেন্দু – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনাস্থলে পৌঁছে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপি বিধায়কদের সাথে সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন, প্রশাসনিক গাফিলতি ও তৃণমূলের দুর্নীতির কারণেই এই বিপর্যয় ঘটেছে। শুভেন্দুর দাবি, দমকল আসতে ৬ ঘণ্টা দেরি হয়েছে এবং এখনও ২৭ জন নিখোঁজ।
তিনি আরও অভিযোগ করেন, অবৈধ গোডাউন থেকে মাসে দেড় লক্ষ টাকা স্থানীয় নেতার ঘনিষ্ঠ মহলে পৌঁছায়। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেননি উল্লেখ করে তিনি মৃত ও নিখোঁজদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান। এই ঘটনাকে ‘ম্যান মেড’ আখ্যা দিয়ে অবিলম্বে আইসি-কে সাসপেন্ড এবং প্রভাবশালীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি।

