লেটেস্ট নিউজ

মুখ্যমন্ত্রীর বিতর্কিত AI ভিডিও পোস্ট! বড় পদক্ষেপ নিয়ে মিডিয়া কনভেনরকে তাড়াল বিজেপি

আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বিতর্কিত এআই (AI) নির্মিত ভিডিও পোস্ট ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে দলের সোশ্যাল মিডিয়া কো-কনভেনর রন বিকাশ গৌরবকে বহিষ্কার করেছে বিজেপি। গত ৭ ফেব্রুয়ারি বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল, যা নিয়ে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলেছে কংগ্রেস।

ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অস্ত্র তাক করতে দেখা যায় বলে অভিযোগ। এই ঘটনায় দিসপুর থানায় এফআইআর দায়ের করেছেন বিরোধী বিধায়করা। আসাদুদ্দিন ওয়াইসিও একে ‘ঘৃণামূলক ভাষণ’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে বিজেপি দ্রুত ভিডিওটি সরিয়ে দেয়। মুখ্যমন্ত্রী জানান, এই পোস্ট সম্পর্কে তাঁর কোনো পূর্ব জ্ঞান ছিল না এবং প্রযুক্তির অপব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *