মুখ্যমন্ত্রী হওয়ার চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের – এবেলা
এবেলা ডেস্কঃ
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বিধানসভা নির্বাচনের আগে নিজের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গড়ে বড় ঘোষণা করেছেন। নিজেকে রাজ্যের পরবর্তী ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হিসেবে দাবি করে তিনি জানান, অন্তত ১০০টি আসন পেলে তিনি কাউকে কুর্সি ছাড়বেন না। এমনকি সরকার গড়তে প্রয়োজনে বিজেপির সমর্থন নিতেও তাঁর কোনো দ্বিধা নেই।
বিহারে নীতিশ কুমারের মডেল অনুসরণ করে হুমায়ুন দাবি করেন, বেশি আসন পেলে অন্য দল তাঁকে মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হবে। বর্তমানে তিনি রেজিনগর ও বেলডাঙা থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর তাঁর এই রণকৌশল এবং বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে রাজ্য রাজনীতিতে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

