লেটেস্ট নিউজ

মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা হুমায়ুন কবীরকে কি জোটে নেবে বামফ্রন্ট, বিমান বসুর মন্তব্যে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে বাংলার রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হয়েছে। নিজের দল ‘জনতা উন্নয়ন পার্টি’ নিয়ে ময়দানে নামার প্রস্তুতির পাশাপাশি তিনি বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরাসরি মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তবে শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, হুমায়ুন কবীরের পক্ষ থেকে জোটের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব এখনও আসেনি। সংবাদমাধ্যমের মাধ্যমে আসা এ জাতীয় প্রস্তাব নিয়ে বাম শিবিরের অন্দরে আপাতত কোনো আলোচনা নেই বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তৃণমূল ও বিজেপি বিরোধী জোটের পক্ষে জোরালো সওয়াল করেছেন। শহীদ মিনারের সভা থেকে তিনি জানিয়েছেন যে, যারা সংবিধান ও গণতন্ত্র রক্ষা করতে চায়, তাদের সঙ্গেই আইএসএফ লড়াই করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হুমায়ুন কবীরের মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্ন ও বিজেপির পরোক্ষ সমর্থন নেওয়ার জল্পনা নিয়ে বামফ্রন্ট দূরত্ব বজায় রাখলেও, নওশাদের প্রস্তাবকে তারা ইতিবাচক হিসেবেই দেখছে। তৃণমূল ও বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বামেরা এখন বিকল্প জোট গড়ার দিকেই বিশেষ নজর দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *