লেটেস্ট নিউজ

মুম্বইয়ের স্টুডিওতে ফিরছে বেহালার বাড়ি! মহারাজের বায়োপিক নিয়ে বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ঘিরে তুঙ্গে উন্মাদনা। ছবির প্রাক-প্রযোজনার কাজে কলকাতায় চার দিন কাটিয়ে রেকি সারলেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে। বেহালার আদি বাড়ি ‘মা মঙ্গলচণ্ডী ভবন’ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল ঘুরে নিখুঁত তথ্য সংগ্রহ করেছেন তিনি। মুম্বইয়ের স্টুডিওতে মহারাজের সেই ঐতিহাসিক বাড়ির হুবহু সেট তৈরি করে সিনেমার শুটিং করা হবে।

সব ঠিক থাকলে মার্চ মাসেই শুরু হবে এই মেগা প্রজেক্টের কাজ। কলকাতা, মুম্বই ও লন্ডনের বিভিন্ন লোকেশনে সৌরভের ক্রিকেট জীবনের লড়াই ও সাফল্যের নেপথ্য কাহিনী ক্যামেরাবন্দি করা হবে। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের জন্য একাধিক বাঙালি অভিনেত্রীর নাম গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *