মুম্ব্রা কি সবুজ হবে? তরুণী কাউন্সিলরের ভাষণে মহারাষ্ট্রে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের মুম্ব্রায় এআইএমআইএম-এর ২২ বছর বয়সী নবনির্বাচিত কাউন্সিলর সাহার ইউনুস শেখের একটি ভাষণ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। জয়ের পর “পুরো মুম্ব্রাকে সবুজ রঙে রাঙিয়ে দেব” বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, তা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মহায়ুতি জোটসহ বিরোধী নেতারা একে হিন্দু-বিরোধী হুমকি হিসেবে দেখছেন।
বিতর্কের মুখে সাহার শেখ দাবি করেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং ‘সবুজ’ বলতে তিনি দলীয় পতাকার রঙ ও উন্নয়নের কথা বুঝিয়েছেন। কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিল না জানিয়ে তিনি ক্ষমাও চেয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে এবং এ নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

