মুর্শিদাবাদে চাঞ্চল্য: SIR নোটিশের আতঙ্কে পঞ্চায়েত সদস্যের মৃত্যু? – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের বড়ঞায় এসআইআর (SIR) হেয়ারিংয়ের নোটিশ ঘিরে ছড়াল তীব্র আতঙ্ক। পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর শেখের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। পরিবারের দাবি, নোটিশ পাওয়ার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন ৪২ বছর বয়সী এই তৃণমূল নেতা।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ব্রেন স্ট্রোকই প্রাণ কেড়েছে তাঁর। এই ঘটনায় নির্বাচন কমিশনের প্রক্রিয়া এবং প্রশাসনিক চাপের মানবিক দিক নিয়ে বড়ঞা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

