মুর্শিদাবাদে ভোটের আগে খেলা ঘোরাল তৃণমূল তিন দিনেই কংগ্রেসে বড় ভাঙন – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাত্র তিন দিনের ব্যবধানে নাটকীয় মোড় নিল স্থানীয় রাজনীতি। গত শনিবার শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেও মঙ্গলবার সন্ধ্যায় তারা ফের পুরনো দলে ফিরে আসেন। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়, যা বিধানসভা নির্বাচনের আগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এই দলবদলের ফলে ডোমকলে কংগ্রেস বড়সড় ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নূরাবুল ইসলাম দাবি করেন, আগামী নির্বাচনে এই ওয়ার্ড থেকে জয়ের ব্যবধান আরও বাড়বে। উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে কর্মীরা পুনরায় ঘাসফুল শিবিরে শামিল হওয়ায় তৃণমূল শিবিরে এখন উৎসবের আমেজ।

