মুর্শিদাবাদে মন্দির ভাঙচুর ও মূর্তি অবমাননার অভিযোগ, রণক্ষেত্র চুনাখালি – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদ থানার অন্তর্গত চুনাখালি শ্যামবাজার এলাকায় কালী ও শিব মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় ফাঁড়ির ঢিল ছোঁড়া দূরত্বে এমন ন্যাক্কারজনক ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জলঙ্গি রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ দোষীদের গ্রেফতার করার পরিবর্তে তড়িঘড়ি ভাঙা মূর্তি সরিয়ে বিসর্জনের জন্য চাপ সৃষ্টি করেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের ঘিরেও চলে বিক্ষোভ। স্থানীয়দের দাবি, প্রশাসনকে অবিলম্বে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষসহ দলের পদস্থ নেতৃত্বরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশি নিষ্ক্রিয়তা এবং শাসকদলের রাজনীতির কড়া সমালোচনা করেছেন। বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও জনমনে আতঙ্ক ও চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
News coming in from #Murshidabad district of #WestBengal.
Unknown miscreants broke a Murti of Kali Mata in Chunakhali Shyambazar area under the Murshidabad Police Station.
Local Hindus blocked a road in protest. The Police reached the spot and removed the protest.
Local… pic.twitter.com/cJeZLf17FV
— Hindu Voice (@HinduVoice_in) March 17, 2026

