মুর্শিদাবাদে শ্যুটআউট: হোটেল ব্যবসায়ীকে ঝাঝরা করল দুষ্কৃতীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে রাতের অন্ধকারে হোটেল ব্যবসায়ী রাহুল বিশ্বাসকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ৩৪ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। খুনের প্রকৃত কারণ ও অভিযুক্তদের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, ভগবানগোলায় একটি ভাড়া বাড়ি থেকে একই পরিবারের চারজনের দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘর থেকে স্ত্রী ও দুই মেয়ের গলাকাটা দেহ এবং স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

