লেটেস্ট নিউজ

মুস্তাফিজ বিতর্কে চরম সিদ্ধান্ত বাংলাদেশের! আইপিএল সম্প্রচার কি এবার সত্যিই বন্ধ? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানের বিদায় ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় ও রাজনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়েছে। কেকেআর ম্যানেজমেন্ট বিসিসিআই-এর নির্দেশে এই বাংলাদেশি পেসারকে রিলিজ করার পর থেকেই প্রতিবেশী দেশের ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমনকি ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্তের পর এবার আইপিএল বয়কটের ডাক দিচ্ছে ঢাকা।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দেশটিতে আইপিএল সম্প্রচার বন্ধের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, বাংলাদেশি ক্রিকেটারদের এই ‘অপমান’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশে সম্প্রচার বন্ধ হলেও বিসিসিআই-এর বিশাল রাজস্বে এর তেমন কোনো প্রভাব পড়বে না। দুই দেশের এই দ্বৈরথ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *