লেটেস্ট নিউজ

মুস্তাফিজ ব্রাত্য হলেও ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কেন বাংলাদেশি আম্পায়ার? তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। এই আবহে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা সৈকতের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের প্রশ্ন, যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের ভারতে খেলার অনুমতি মিলছে না, সেখানে বিতর্কিত আম্পায়ার কেন ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন?

শরফুদ্দৌলার অতীতে ভারতের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দেওয়ার রেকর্ড রয়েছে। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তাঁর বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকর ও অশ্বিনরা। বাংলাদেশি ক্রিকেটারদের রোজগারের পথ বন্ধ করা হলেও আইসিসি মনোনীত এই আম্পায়ারকে কেন বয়কট করা হচ্ছে না, তা নিয়ে সরব হয়েছে ক্রিকেট প্রেমীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *