লেটেস্ট নিউজ

‘মৃত্যুকে উপেক্ষা করে ২৬ দিন অনশন’, সিঙ্গুর আন্দোলনে স্মৃতিমেদুর মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

সিঙ্গুর আন্দোলনের সেই উত্তাল দিনগুলির কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোনো স্মৃতি ভাগ করে নিয়ে তিনি জানান, আন্দোলনের সময় সাধারণ মানুষ যেভাবে চিঁড়ে এবং নাড়ু নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, সেটাই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি।

মুখ্যমন্ত্রী বলেন, “সে সময় মৃত্যুকে পায়ের ভৃত্য করে ২৬ দিন অনশন করেছিলাম।” এই লড়াইয়ে সাধারণ মানুষের সমর্থনই তাঁকে প্রেরণা জুগিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। এদিন সিঙ্গুর সংলগ্ন ফুরফুরা শরিফ, তারকনাথ মন্দির এবং জয়রামবাটির সামগ্রিক উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মমতা। প্রশাসনিক বক্তব্যের পাশাপাশি সৃজনশীল মেজাজে ধরা দেন তিনি; নিজেই পাঠ করেন স্বরচিত কবিতা ‘উপহাস’ ও ‘আতঙ্ক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *