মৃত্যুর ওপারে কী আছে? ৭ ঘণ্টা ‘মৃত’ থাকার পর পরলোকের রোমহর্ষক অভিজ্ঞতা জানালেন মহিলা! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউ জার্সির বাসিন্দা এরিকা টেট এক ভয়াবহ দুর্ঘটনায় পাহাড় থেকে পড়ে যাওয়ার পর প্রায় ৭ ঘণ্টা ‘ক্লিনিকালি ডেড’ ছিলেন। সম্প্রতি ফিরে এসে তিনি সেই অতিপ্রাকৃত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন, যা বিশ্বজুড়ে শোরগোল ফেলেছে। এরিকার দাবি, সেই সময় তিনি নিজের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে এক স্বর্গীয় শান্তি অনুভব করেছিলেন। সেখানে কোনো যমদূত বা বিচারক ছিল না, বরং ছিল এক অনন্ত জ্যোতি এবং নিঃস্বার্থ ভালোবাসা।
মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এরিকা জানান, পরলোকে তিনি নিজের ফেলে আসা জীবনের প্রতিটি মুহূর্ত চলচ্চিত্রের মতো দেখতে পান। তিনি উপলব্ধি করেন যে মৃত্যু কোনো শেষ নয়, বরং এক শক্তির রূপান্তর মাত্র। আগে ঈশ্বরে বিশ্বাস না করলেও, এই অলৌকিক অভিজ্ঞতা তাঁর জীবনদর্শন সম্পূর্ণ বদলে দিয়েছে। বর্তমানে তিনি আধ্যাত্মিকতায় নিমগ্ন এবং মানুষকে দয়া ও সমমর্মিতার সাথে বাঁচার পরামর্শ দিচ্ছেন।

