মৃত্যু শূন্য শহর: কেন এখানে কেউ মারা যায় না? জানুন এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
আর্কটিক মহাসাগরের বুকে নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জের লংইয়ারবিয়েন শহরে ১৯৫০ সাল থেকে মৃত্যু নিষিদ্ধ। প্রচণ্ড ঠান্ডায় এখানকার মাটি স্থায়ীভাবে জমে থাকায় মৃতদেহ পচে না, যা স্প্যানিশ ফ্লুর মতো মারাত্মক ভাইরাস ছড়ানোর ঝুঁকি তৈরি করে। তাই কেউ গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি পর্যাপ্ত চিকিৎসার অভাবে এখানে সন্তান প্রসবও নিষিদ্ধ; তাই গর্ভবতী নারীদের প্রসবের আগেই শহর ছাড়তে হয়।
তবে এই অদ্ভুত শহরে থাকার জন্য ভারতীয়সহ বিশ্বের যেকোনো নাগরিকের কোনো ভিসার প্রয়োজন হয় না। তবে শর্ত হলো, সেখানে বসবাসের জন্য নিজস্ব আয় ও কর্মসংস্থান থাকতে হবে। জনবসতির চেয়ে মেরু ভালুকের সংখ্যা বেশি হওয়ায় আত্মরক্ষার্থে এখানে বন্দুক রাখা বাধ্যতামূলক। নিয়মকানুনে ঘেরা এই রহস্যময় শহরটি বর্তমানে পর্যটক ও গবেষকদের কাছে এক চরম কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

