লেটেস্ট নিউজ

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুকবাজের তাণ্ডব, মৃত ১১ – এবেলা

এবেলা ডেস্কঃ

মেক্সিকোর সালামানাকা শহরে ফুটবল ম্যাচ চলাকালীন ভয়াবহ বন্দুকবাজ হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত ১২ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিফা বিশ্বকাপের আয়োজক দেশটিতে এই রক্তক্ষয়ী সংঘর্ষ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। বিশেষ করে বিপজ্জনক হিসেবে পরিচিত গুয়ানাজুয়াটো রাজ্যে এমন সহিংসতায় স্থানীয় প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে তল্লাশি শুরু করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *