লেটেস্ট নিউজ

মেট্রোয় দম্পতিকে ‘ঘুরছেন’ কাকা? যুবকের প্রশ্নের উত্তরে যা বললেন প্রৌঢ়, হাসির রোল নেটপাড়ায়! – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লি মেট্রোর কামরায় ফের তুঙ্গে বিতর্ক। এক যুবক ও যুবতী এক প্রৌঢ়ের বিরুদ্ধে একদৃষ্টে তাকিয়ে থাকার বা ‘ঘুরঘুর’ করার অভিযোগ আনলে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে মেজাজ না হারিয়ে ওই ব্যক্তি রসিকতার ছলে যুবককে প্রশ্ন করেন, “তুমি কি টাইগার শ্রফ?” এতেই দমে না গিয়ে পাশে থাকা এক তরুণী প্রতিবাদ করলে প্রৌঢ় হাসিমুখে পালটা বলেন, “ম্যাডাম, আপনি কি চাইছেন আমি আপনার দিকে তাকাই?”

ব্যতিক্রমী এই উত্তর শুনে কামরার যাত্রীদের মধ্যে হাসির রোল পড়ে যায়। রাগের বদলে প্রৌঢ়ের উপস্থিত বুদ্ধি ও রসবোধ ঝগড়ার মোড় ঘুরিয়ে দেয় মুহূর্তেই। সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রৌঢ়ের এমন মোক্ষম জবাব এবং মজার কথোপকথন দেখে নেটিজেনরা রীতিমতো আপ্লুত। দিল্লির লাইফলাইনে এই ড্রামা এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *