মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট: ১৫ বছরের অপেক্ষার অবসান – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ ১৫ বছর পর কলকাতা মেট্রোয় ফিরছে রিটার্ন টিকিটের সুবিধা। আজ শনিবার থেকেই মহানগরের পাঁচটি মেট্রো রুটে এই কিউআর কোড ভিত্তিক পরিষেবা চালু হচ্ছে। ২০১১ সালে টোকেন ব্যবস্থা আসার পর এই সুবিধা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে দীর্ঘ সময় পর এক টিকিটেই আসা-যাওয়ার সুযোগ পাওয়ায় খুশি নিত্যযাত্রীরা।
নতুন এই ব্যবস্থার ফলে মেট্রো স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও খুচরো সমস্যার সমাধান হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। টিকিট কাউন্টারে ভিড় কমলে যাত্রীদের সময়ও সাশ্রয় হবে। বর্তমানে কর্মদিবসে প্রায় ৩০ শতাংশ যাত্রী কিউআর কোড ব্যবহার করেন। এই আধুনিক পরিষেবা চালুর ফলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

