মেট্রোয় ফিরল ১৫ বছর আগের বিশেষ টিকিট পরিষেবা – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ ১৫ বছর পর কলকাতা মেট্রোয় পুনরায় চালু হচ্ছে রিটার্ন টিকিটের সুবিধা। কর্মী সংকটের জেরে টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকেই শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ রুটে যাত্রীরা কিউআর কোড ভিত্তিক এই উন্নত পরিষেবা পাবেন।
নতুন এই ব্যবস্থায় যাত্রীরা একবার টিকিট কেটেই যাতায়াত করতে পারবেন। ফলে ফেরার পথে পুনরায় লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না। রেল কর্তাদের আশা, এই পদক্ষেপের ফলে কাউন্টারের ওপর চাপ কমবে এবং কিউআর কোড ব্যবহারকারী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

