মেট্রোয় বরুণের স্টান্ট: ছবির প্রচার করতে গিয়ে আইনি বিপাকে তারকা! – এবেলা
এবেলা ডেস্কঃ
‘বর্ডার ২’ ছবির প্রচার করতে গিয়ে মুম্বই মেট্রোয় হাতল ধরে স্টান্ট করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। ট্রাফিক এড়াতে মেট্রোয় উঠে যাত্রীদের সঙ্গে আড্ডা দিলেও, তাঁর ঝুঁকিপূর্ণ অঙ্গভঙ্গি ভালোভাবে নেয়নি মেট্রো কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হতেই অভিনেতার কাণ্ডজ্ঞান নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়।
এই ঘটনায় মুম্বই মেট্রো কর্তৃপক্ষ (MMMOCL) কড়া সতর্কবার্তা জারি করে জানিয়েছে, মেট্রোর হাতলে ঝুলে স্টান্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন আচরণের জন্য জেল পর্যন্ত হতে পারে বলে কর্তৃপক্ষ অভিনেতাকে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ দিয়েছে। প্রশংসার জোয়ারের মাঝেই এমন ‘হিরোগিরি’ বরুণের ভাবমূর্তিকে নতুন করে আইনি প্রশ্নের মুখে ঠেলে দিল।

