লেটেস্ট নিউজ

মেট্রো যাত্রীদের পোয়াবারো! কাল থেকেই ব্লু লাইনে বড় বদল, সরাসরি বিমানবন্দর যাওয়ার সুযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা মেট্রোর ব্লু লাইনের যাত্রীদের জন্য বিরাট সুখবর। বৃহস্পতিবার থেকে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি পাঁচটি নতুন ট্রেন চলাচল শুরু হচ্ছে। নোয়াপাড়া হয়ে এই ট্রেনগুলো সরাসরি ব্লু লাইনে প্রবেশ করবে, ফলে যাত্রীদের আর মাঝপথে ট্রেন বদল করতে হবে না। কাজের দিনগুলোতে মোট ট্রেনের সংখ্যা ২৭২ থেকে বাড়িয়ে ২৮২টি করা হয়েছে।

সকাল ৮টা ১৮ থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। নতুন সূচি অনুযায়ী, দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে সকালের প্রথম এবং রাতের শেষ ট্রেনের সময়েও কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে এই বর্ধিত পরিষেবা শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে, যা অফিসযাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *