মেদিনিপুরে ধ্যনচাঁদ স্টেডিয়াম: ক্রীড়া জগতে বড় পদক্ষেপ যোগীর – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মেরঠের স্পোর্টস ইউনিভার্সিটি পরিদর্শনকালে জানান, গত ১১ বছরে ভারতে শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠেছে। ‘খেলো ইন্ডিয়া’ ও ‘ফিট ইন্ডিয়া’র মতো কর্মসূচি দেশের ক্রীড়া পরিকাঠামোকে আরও মজবুত করেছে।
হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের নামে মেরঠেই তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলায় আরও উৎসাহিত করবে। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যে প্রায় ৬২ লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়েছেন।

