মেরির বিরুদ্ধে তোপ দাগলেন মনোজ তিওয়ারির – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রাক্তন স্বামী কারুং অনলেরকে প্রকাশ্যে ‘বেকার’ বলে কটাক্ষ করে বড়সড় বিতর্কের জন্ম দিলেন বক্সিং কিংবদন্তি মেরি কম। ছ’বারের বিশ্বচ্যাম্পিয়নের এই মন্তব্য নিয়ে ক্রীড়ামহলে বইছে সমালোচনার ঝড়।
বিষয়টি নিয়ে চুপ থাকেননি বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারি। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি মেরির এই আচরণের তীব্র নিন্দা জানান। মনোজের মতে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বা কারো পেশাগত যোগ্যতা নিয়ে এভাবে প্রকাশ্যে অপমান করা কাম্য নয়। একজন উচ্চমাপের ক্রীড়াবিদের থেকে আরও বেশি সংযম আশা করেছিলেন তিনি।
তবে মনোজের এই প্রতিবাদও বিতর্কের ঊর্ধ্বে থাকেনি। মেরির অনুরাগীদের একাংশের সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন মনোজ তিওয়ারি। ব্যক্তিগত সংঘাত এখন প্রকাশ্য কাদা ছোড়াছুড়িতে রূপ নেওয়ায় সরগরম নেটপাড়া।

