মেসিকাণ্ডে শো-কজের পর ফের বদলি হলেন আইপিএস মুকেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
যুবভারতীতে মেসিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলার জেরে আগে কোপ পড়েছিল বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার মুকেশের ওপর। নবান্নের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে তাঁকে মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের আইজি পদ থেকে সরিয়ে রাজ্য আইবির আইজি করা হয়েছে। গত ৩০ জানুয়ারি বিধাননগর থেকে বদলির মাত্র কয়েক দিনের মাথায় ফের এই রদবদল ঘিরে প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
মুকেশ ছাড়াও রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটিয়েছে নবান্ন। এডিজি দক্ষিণবঙ্গ পদে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব মিশ্রকে এবং সিআইডির এডিজি হয়েছেন লক্ষ্মীনারায়ণ মিনা। এছাড়া কৃষ্ণনগর ও জলপাইগুড়ির পুলিশ সুপারদেরও একে অপরের জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে। নবান্ন এই প্রক্রিয়াকে রুটিন বদলি হিসেবে দাবি করলেও পুলিশি স্তরে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

