লেটেস্ট নিউজ

মেসি কাণ্ডে আপাতত রক্ষাকবচ পেল রাজ্য, সিবিআই তদন্তের আর্জি খারিজ হাইকোর্টে! – এবেলা

এবেলা ডেস্কঃ

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় এখনই হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্য গঠিত সিট (SIT)-এর তদন্তে ত্রুটি বা অসততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। ফলে, তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার দাবি আপাতত নাকচ করে দিয়েছে আদালত।

তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকায় রাজ্য সরকারকে কিছুটা স্বস্তি দিয়ে আদালত চার সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ দিয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। টিকিট জালিয়াতি ও অব্যবস্থাপনার অভিযোগে আয়োজক সংস্থার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। কেবল অনুমানের ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থাকে তদন্তভার দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট করেছে বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *