মেসি দর্শনি ফেরত পেতে আদালতের পথে সিট – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে তাণ্ডব চলেছিল, সেই ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল বিশেষ তদন্তকারী দল বা সিট। কয়েক হাজার টাকা খরচ করে টিকিট কেটেও যারা মেসিকে চোখের সামনে দেখেননি, তাদের টাকা ফেরাতে আইনি তৎপরতা শুরু হয়েছে। তদন্তকারীরা ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রয়কারী সংস্থার নথিপত্র খতিয়ে দেখেছেন এবং প্রকৃত প্রাপকদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন।
টিকিট জালিয়াতি ও অব্যবস্থাপনার দায়ে আয়োজক শতদ্রু দত্ত বর্তমানে শ্রীঘরে। তাকে জেরা করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দর্শকদের অর্থ ফিরিয়ে দিতে আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে সিট। পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে টিকিট কেনা কয়েকশো প্রতারিত দর্শককে ন্যায়বিচার দিতেই পুলিশের এই বিশেষ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

