মেসি-দর্শনে ব্যর্থ দর্শকদের টাকা ফিরছে? সিটের বড় পদক্ষেপে তুঙ্গে জল্পনা! – এবেলা
এবেলা ডেস্কঃ
যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল সম্রাট লিওনেল মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন হাজার হাজার দর্শক। ৫ থেকে ১০ হাজার টাকার টিকিট কেটেও প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পাওয়ার সেই আক্ষেপ থেকে রণক্ষেত্রের রূপ নিয়েছিল স্টেডিয়াম। ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় আয়োজক শতদ্রু দত্ত বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
দর্শকদের সেই আর্থিক ক্ষতিপূরণ দিতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে বিশেষ তদন্তকারী দল (SIT)। সূত্রের খবর, টিকিট বিক্রয়কারী সংস্থা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দর্শকদের টাকা ফেরাতে আদালতের দ্বারস্থ হতে চলেছে সিট। তদন্তকারীরা ইতিমধ্যে ভুক্তভোগী দর্শকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, যা এই বিতর্কিত ঘটনায় নতুন মোড় নিয়ে এসেছে।

