মেসি-ভক্তদের জন্য সুখবর! টাকা ফেরতের পথ কি তবে প্রশস্ত হচ্ছে? – এবেলা
এবেলা ডেস্কঃ
সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার পর এবার টিকিটের টাকা ফেরতের উদ্যোগ নিচ্ছে বিশেষ তদন্তকারী দল (SIT)। পুলিশ সূত্রে খবর, প্রায় ৩৫ হাজার প্রতারিত দর্শকদের অর্থ ফিরিয়ে দিতে আদালতের অনুমতি চাওয়া হচ্ছে। মূল আয়োজক শতদ্রু দত্তের ফ্রিজ করা অ্যাকাউন্ট এবং টিকিট বিক্রির সংগৃহীত মোট ১৯ কোটি টাকা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, অব্যবস্থাপনার কারণে দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন, যার ফলে অনুষ্ঠানটি পণ্ড হয়। বর্তমানে শতদ্রু দত্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এবং রাজ্য সরকার গঠিত উচ্চপর্যায়ের কমিটি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। খুব শীঘ্রই টিকিট বিক্রয়কারী সংস্থার কাছ থেকে দর্শকদের তথ্য সংগ্রহ করে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

