লেটেস্ট নিউজ

মেসি-সফরে বিশৃঙ্খলার নেপথ্যে প্রভাবশালীদের চাপ? ১০০ কোটির খরচে বিস্ফোরক তথ্য দিলেন শতদ্রু – এবেলা

এবেলা ডেস্কঃ

লিওনেল মেসির কলকাতা সফরে যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় ধৃত আয়োজক শতদ্রু দত্ত জেরায় দাবি করেছেন, মূলত প্রভাবশালীদের চাপেই অতিরিক্ত কার্ড ইস্যু করতে হয়েছিল। প্রথমে মাত্র ১৫০ জনের অনুমতি থাকলেও পরে তা বাড়িয়ে তিনগুণ করা হয়। এছাড়া মেসিকে আনা ও কর বাবদ মোট ১০০ কোটি টাকা খরচ হয়েছে বলে তিনি তদন্তকারীদের জানিয়েছেন।

শতদ্রুর দাবি অনুযায়ী, বিশৃঙ্খলার কারণে মেসি নিজেও অস্বস্তিতে ছিলেন এবং নিরাপত্তার বিষয়টি বিদেশিদের জানিয়েছিলেন। বারবার ঘোষণা সত্ত্বেও জনসমাগম নিয়ন্ত্রণে আসেনি, যার ফলে দর্শকরা মেসিকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। বর্তমানে পুলিশি হেফাজতে থাকা শতদ্রুর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা চলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও তথ্য পেতে তদন্ত জারি রেখেছে বিধাননগর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *