লেটেস্ট নিউজ

মেসি-সফরে ম্যাচ খেলিয়ে বিপাকে রেফারিরা, কড়া শাস্তির মুখে পাঁচজন – এবেলা

এবেলা ডেস্কঃ

লিয়োনেল মেসির কলকাতা সফরের সময় যুবভারতীতে আয়োজিত প্রদর্শনী ম্যাচকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিল আইএফএ। সংস্থাটির অনুমতি না নিয়ে ম্যাচ পরিচালনা করার অপরাধে এক বছর নির্বাসিত করা হয়েছে প্রধান রেফারি রোহন দাশগুপ্তকে। একই অভিযোগে তিন সহকারী রেফারি ও ম্যাচ কমিশনারকেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে শৃঙ্খলারক্ষা কমিটি।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, নিয়ম বহির্ভূতভাবে এই ম্যাচ আয়োজিত হওয়ায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তিকালীন সময়ে তারা কোনো অফিসিয়াল ম্যাচের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও (এআইএফএফ) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *