লেটেস্ট নিউজ

মোদির সভার পর এবার কি মমতার হাত ধরে সিঙ্গুরে ফিরবে শিল্প? উত্তেজনায় কাঁপছে হুগলি! – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ দুই দশক পর সিঙ্গুরে আবারও রাজনৈতিক পারদ তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পর এবার একই এলাকায় জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বারুইপাড়ার ইন্দ্রখালি ময়দানে আয়োজিত এই মেগা সমাবেশ ঘিরে জেলাজুড়ে এখন টানটান উত্তেজনা। টাটা কারখানার মাঠের পাল্টা এই সভায় অন্তত দুই লক্ষ মানুষের জমায়েত করার লক্ষ্য নিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রশাসনের শীর্ষ কর্তারা ইতিমধ্যে সভাস্থল পরিদর্শন করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

রাজনৈতিক এই লড়াইয়ের মাঝে সিঙ্গুরবাসীর প্রধান কৌতূহল এখন শিল্প ও কর্মসংস্থান ঘিরে। মুখ্যমন্ত্রী নতুন কোনো বিনিয়োগের ঘোষণা করবেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে কয়েক হাজার পরিবার। এই প্রশাসনিক সভা থেকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির ভাষণে আশাহত স্থানীয় বাসিন্দারা এখন মমতার বিশেষ বার্তার অপেক্ষায় দিন গুনছেন, যা আগামী বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *