মোদি আসার আগেই বিশ্বভারতীতে হুলুস্থুল, পরিবেশ আদালতের কড়া পদক্ষেপে শুরু তোড়জোড় – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় পরিবেশ আদালতের তীব্র ভর্ৎসনার পর নড়েচড়ে বসল বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শান্তিনিকেতন সফরের সম্ভাবনা থাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৎপরতা তুঙ্গে। ক্যাম্পাসের কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশনে বোলপুর পুরসভার সঙ্গে যৌথভাবে কাজ করার জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনিক গাফিলতি কাটিয়ে দ্রুত দূষণ রোধে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হস্টেল ও দপ্তরগুলোতে ডাস্টবিন বসানো এবং নিয়মিত বর্জ্য সংগ্রহের কাজ করবে পুরসভা। আদালতের নির্দেশ মেনে নিজস্ব পরিকাঠামো না থাকা পর্যন্ত ন্যূনতম খরচে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ব্যবহার করেই পরিস্থিতি সামাল দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

