মোদীকে ফোন ইরানের প্রেসিডেন্টের! পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন নেভাতে ভারতকে বড় বার্তা তেহরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবারের এই দীর্ঘ ফোনালাপে আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গভীর আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।
ইরানি দূতাবাসের তরফে জানানো হয়েছে, পেজেশকিয়ান মোদীকে স্পষ্ট জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আমেরিকা ও ইজরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ হওয়া জরুরি। হামলা অব্যাহত থাকলে স্থিতিশীলতা ফেরানো আসাম্ভব বলে মনে করে তেহরান। দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।
উত্তপ্ত ভূ-রাজনীতির পাশাপাশি দুই দেশের দীর্ঘমেয়াদী কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও কথা বলেন মোদী-পেজেশকিয়ান। বর্তমান অস্থিরতার মধ্যেও ভারত ও ইরান একে অপরের পাশে থেকে সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার করেছে। আন্তর্জাতিক মহলের মতে, যুদ্ধ থামাতে ভারতের মধ্যস্থতা ও কৌশলগত অবস্থান এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

