লেটেস্ট নিউজ

মোদীর মাস্টারস্ট্রোক কোচবিহার থেকেই কি শুরু হচ্ছে বাংলা জয়ের খেলা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। আগামী ৫ই এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের সুর বাঁধবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহের সফরের রেশ কাটতে না কাটতেই মোদীর এই আগমনে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

দলের অন্দরের খবর অনুযায়ী, দুই দফার এই মহারণে ১২টিরও বেশি রোড-শো এবং একাধিক জনসভা করবেন প্রধানমন্ত্রী। মূলত উত্তরবঙ্গকে ঢাল করেই তৃণমূলের ‘অপশাসন’ ও ‘দুর্নীতি’র বিরুদ্ধে প্রচারের ব্লু-প্রিন্ট সাজিয়েছে বিজেপি। ১৪ই মার্চের ব্রিগেডের সভার পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম বড় জনসভা।

ইতিমধ্যেই বিহারের মন্ত্রী মঙ্গল পাণ্ডে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে রণকৌশল স্থির করে দিয়েছেন। ২৩ এবং ২৯শে এপ্রিলের অগ্নিপরীক্ষার আগে মোদীর এই ঝটিকা সফর এবং শাহের পেশ করা ‘চার্জশিট’ তৃণমূল বনাম বিজেপির লড়াইকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ৪ঠা মে ভাগ্যনির্ধারণের আগে কোচবিহারের মাটি থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *