মোদীর মুখে কোচবিহারের ‘সবুজ বিনয়’: ১৩ হাজার গাছ লাগিয়ে নজির – এবেলা
এবেলা ডেস্কঃ
কোচবিহারের হাজরাপাড়ার বাসিন্দা বিনয় দাস গত ১৩ বছরে একাই রোপণ করেছেন সাড়ে ১৩ হাজারেরও বেশি চারাগাছ। পেশায় রাজবাড়ির আধিকারিক হয়েও নিজের খরচে রাস্তার ধার ও নদীর চরে গাছ লাগিয়ে তিনি গড়ে তুলেছেন তিনটি ছোট বন। প্রকৃতিপ্রেমী এই মানুষটি স্থানীয় মহলে এখন ‘সবুজ বিনয়’ নামেই পরিচিত।
সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনয় দাসের এই নিঃস্বার্থ সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর স্বীকৃতিতে আপ্লুত বিনয় বাবু এখন কোচবিহারের ৩২টি নদীর চরে খণ্ডবন তৈরির লক্ষ্য নিয়েছেন। পরিবেশ রক্ষায় তার এই অনন্য উদ্যোগ দেশবাসীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

