মোদীর সভার আগেই তুলকালাম তাহেরপুরে, কালো পতাকা ও ‘গো-ব্যাক’ স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি! – এবেলা
এবেলা ডেস্কঃ
নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে মতুয়াদের একাংশ কালো পতাকা দেখিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান দেয়। সভাস্থল সংলগ্ন এলাকায় মোদী বিরোধী পোস্টারও চোখে পড়েছে। কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর কপ্টার নামতে দেরি হওয়ায় তৈরি হয় চরম অনিশ্চয়তা।
অন্যদিকে, বহরমপুর থেকে আসা বিজেপি কর্মীদের পুলিশি বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ায় রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। এমনকি সভাস্থলের ভেতরেও চেয়ার ছোড়াছুড়ি ও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে বিজেপি সরব হলেও পুলিশ এই নিয়ে কোনো মন্তব্য করেনি।

